|
জাপান থেকে পাকিস্তানিদের বিতাড়িত করতেই হোক্কাইদোর মসজিদ পুড়িয়ে
দেওয়ার কথা স্বীকার করলেন এক জাপানি কৃষক

কমিউনিটি রিপোর্ট ।।
জাপান থেকে পাকিস্তানিদের
বিতাড়িত করার আকাঙ্ক্ষা থেকেই, হোক্কাইদোতে একটি মসজিদ ও পাকিস্তানিদের
পরিচালিত অন্যান্য স্থাপনায় আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন ৩৭ বছর বয়সী এক
জাপানি কৃষক।
চিতোসে-র বাসিন্দা রিওতারো ইশি গত ২৪ সেপ্টেম্বর
মামলার প্রথম শুনানিতে অভিযোগের বিষয়টি স্বীকার করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ
ছিল যে, তিনি ফেব্রুয়ারি মাসে এবেৎসু এলাকায় পেট্রোলভর্তি প্লাস্টিকের বোতল
ব্যবহার করে একটি মসজিদ ও অন্যান্য স্থাপনায় আগুন দিয়েছিলেন।
জিজ্ঞাসাবাদের সময় ইশি
জানান, তিনি নিয়মিত পাকিস্তানিদের সমালোচনা করে তৈরি অনলাইন ভিডিওগুলি
দেখতেন এবং তাদের দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিলেন। সরকারি কৌঁসুলিরা
জানান, এই হামলায় মোট ২ কোটি ইয়েনেরও বেশি মূল্যের ক্ষতি হয়েছে এবং
ঘটনাগুলো পূর্বপরিকল্পিত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে।
কৌঁসুলিরা তাঁর জন্য নয়
বছরের কারাদণ্ড দাবি করেন। অন্যদিকে, বিবাদী পক্ষের আইনজীবীরা যুক্তি দেন
যে হামলাগুলো পূর্বপরিকল্পিত ছিল না এবং তিনি কোনো আদর্শগত অপরাধী নন। ওই
দিনই বিচার কার্যক্রম শেষ হয় এবং ২৯ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করা হয়।
এইচটিবি হোক্কাইদো নিউজ।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা]
|