|   প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ 日曜日, 10月 25, 2026 15:45 |

 

প্রবাসী চিত্রশিল্পী কামরুল হাসান লিপুর একক চিত্র প্রদর্শনী সমাপ্ত

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

রোববার শেষ হলো জাপানের সুপরিচিত প্রবাসী চিত্রশিল্পী কামরুল হাসান লিপুর প্রথম একক চিত্র প্রদর্শনী। ইয়োকোহামা সিটির শিমিজু আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত চারদিন ব্যাপী এই চিত্র প্রদর্শনী শুরু হয় ২০ অক্টোবর মঙ্গলবার থেকে।

'ডটঃ বিন্দু থেকে সৃষ্টি' - শিরোনামে লিপুর এই চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছিলো তাঁর ৪১টি চিত্রকর্ম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎসুদা সিটি কাউন্সিলর মির কাজুয়ে। এ ছাড়াও উপস্থিত ছিলেন জাপানি চিত্রশিল্পী আসানো ইয়াসুনোরি, মিতা চিকাকো এবং গ্যালারি শিমিজুর প্রতিনিধি শিমিজু কাজুয়ে।

শিল্পীর রং-তুলিতে উঠে এসেছে আবাহমান বাংলার বিভিন্ন দৃশ্যপট, তাঁর মননে নারী, মাটি ও মানুষ, বাংলার রং-রূপ। বাংলাদেশের লাল-সবুজ পতাকায় তার অনুভূতির অনুপম নিদর্শন।

বিভিন্ন চিত্রশিল্পে শিল্পী লিপুর রংয়ের ব্যাবহার জাপানি দর্শকদের মন কেড়েছে। পুরোনো ঢাকার ঘুড়ি উৎসব সহ তার বেশ কিছু চিত্রকর্ম জাপানি ও প্রবাসীরা কিনে নেন।

বেদে নারী, লোক-কল্পনার রূপান্তর, অনুভূতির ভূদৃশ্য, পালকের কাব্য, স্মৃতির অস্পষ্ট আভাস, লোকজ রঙের পোশাকে নারী, পাপড়ির পেছনে, নীলিমার ওপারে, রিকশার রঙে মুখ সহ বিভিন্ন শিরোনামে অনবদ্য ছিলো শিল্পকর্মগুলি।

উল্লেখযোগ্য সংখ্যক জাপানি সহ জাপান প্রবাসীদের অনেকেই এসে দেখে গেছেন শিল্পীর কর্ম। তাঁর অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা সকলের।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]