|  প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ 月曜日, 11月 09, 2026 15:21 |

 

মহিলাকে আটক রাখা ও হত্যার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার; জঙ্গল থেকে লাশ উদ্ধার

 

মধ্য জাপানের প্রিফেকচারের রাজধানী কানাজাওয়া

শহরে অবস্থিত ইশিকাওয়া প্রিফেকচারাল পুলিশ সদর দপ্তর। 

 

কমিউনিটি রিপোর্ট ।।

কানাজাওয়া, ইশিকাওয়া প্রিফেকচার -- এক নারীকে আটকে রেখে তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া এক বেকার ব্যক্তির বিবৃতির ভিত্তিতে মধ্য জাপানের একটি জঙ্গল থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ইশিকাওয়া কেন্দ্রীয় প্রিফেকচারের পুলিশ বিভাগ রবিবার নাগাদ পশ্চিম জাপানের হিরোশিমা শহরের বাসিন্দা ৪৯ বছর বয়সী তাকাশি উৎসুনোমিয়াকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইশিকাওয়ার নোনোইচি শহরের বাসিন্দা বিশোর্ধ্ব এক নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে ৩০ অক্টোবর ভোর ৫:১৫ থেকে একই দিন দুপুর ২:৩০ পর্যন্ত একটি গাড়িতে আটকে রেখে নোনোইচি থেকে ইশিকাওয়ারই আরেকটি শহর কোমাতসু পর্যন্ত নিয়ে যান।

উৎসুনোমিয়া পুলিশকে জানান যে তিনি ওই নারীকে হত্যা করে তার মৃতদেহ একটি পাহাড়ে ফেলে রেখেছিলেন। তদন্তকারীরা শনিবার ইশিকাওয়ার পার্শ্ববর্তী ফুকুই কেন্দ্রীয় প্রিফেকচারের আওয়ারা শহরের একটি জঙ্গল থেকে মৃতদেহটি উদ্ধার করেন।

তার জবানবন্দির ভিত্তিতে, ইশিকাওয়া পুলিশ বিভাগ মহিলাটিকে হত্যা করে তার লাশ ফেলে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারির সম্ভাবনা মাথায় রেখে মামলাটির তদন্ত চালিয়ে যাবে।

নিহত মহিলা হলেন ২৬ বছর বয়সী সায়া নাকাদা, যিনি একটি রেস্তোরাঁর কর্মচারী ছিলেন এবং ধারণা করা হচ্ছে যে তিনি উৎসুনোমিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। জিজিপ্রেস।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]