প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ 火曜日, 6月 09, 2026 16:33 |

 

জাপান প্রবাসী আতিকুল হায়দারের মৃত্যু

  

 

কমিউনিটি রিপোর্ট ।।

কুমিল্লা জেলার নিবাসী ও জাপান প্রবাসী জনাব আতিকুল হায়দার আর আমাদের মাঝে নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পিত্তথলির ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি ৮জুন সোমবার রাত ৮টা ১০ মিনিটে টোকিওর কিতা সিটির ওওজি সেইকিও হাসপাতাল-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তাঁর মৃত্যু সংবাদে জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। সংবাদ পেয়ে অনেকেই হাসপাতালে ছুটে যান মরহুমকে শেষবারের মতো দেখতে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে।

মরহুম আতিকুল হায়দার দীর্ঘ প্রায় ৩৮ বছর জাপানে প্রবাস জীবন অতিবাহিত করেন। তিনি সাইতামা-কেনের কাওয়াগুচি শহরে স্বপরিবারে বসবাস করতেন।

আগামী ১০ জুন বুধবার বাদ মাগরিব রাত ৮টায় সাইতামা-কেনের বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে এ মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, মরহুমের মরদেহ বাংলাদেশে প্রেরণ করা হবে এবং সেখানেই দাফন সম্পন্ন হবে।

মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বানিয়ে দিন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]