|   প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ 水曜日, 2月 11, 2026 17:14 |

 

উত্তরবঙ্গ কমিউনিটি, জাপান'র যাত্রা শুরু

 

 

কাজী ইনসানুল হক, কমিউনিটি রিপোর্ট ।।

কোন একক জেলা নয়, উত্তরাঞ্চলের ১৬ টি জেলার প্রবাসীদের সমন্বয়ে শুরু হল উত্তরবঙ্গ কমিউনিটি, জাপান'র পথচলা। গত রোববার টোকিওর বৈরী আবহাওয়া
অগ্রাহ‍্য করে বিপুল সংখ্যক প্রবাসী সমবেত হয়ে “উত্তরবঙ্গ কমিউনিটি,জাপান”এর
সূচনালগ্নে নিজেদের উপস্থিতি নিশ্চিত করেন।

জাপানে প্রবাসী বাংলাদেশীর সংখা চল্লিশ হাজার ছাড়িয়েছে যা অর্ধলক্ষ হতেও আর বেশিদিন লাগবেনা। পরিসংখানে দেখা গেছে ২০১৩ সালে সংখ‍্যটি ছিল মাত্র ৯,১১৫ জন,২০২৪ সালে তা বেড়ে হয় ৩১,৫০০ জন, ২০২৪ সালের ডিসেম্বরে তা ৩৫,০০০ ছাড়িয়ে যায়। এই উর্ধ্বগতির সূচক বাড়ছে নতুন শিক্ষার্থী,TIP(টেকনিকাল ইন্টার্নশিপ) ও SSW(স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার প্রোগ্রাম) এ আসা সূত্রে।

বেসরকারি সূত্রে উত্তরবঙ্গের প্রবাসীর সংখা হাজারের মত। উত্তরবঙ্গ কমিউনিটি , জাপানে সদস‍্য সংখা প্রায় তিন শতাধিক। মানে বিপুল সংখ্যক উত্তরবঙ্গের
প্রবাসীদের কাছে এখনও পৌঁছানো সম্ভব হয়নি।

উপস্থিত সবাইকে নিয়ে প্রবাসীরা একটি চমৎকার দিন কাটান। সবার পরিচিতি, মত বিনিময় এবং সবশেষে সবার মতামত ভিত্তিতে দু'বছরের জন‍্য পরিচালনা পর্ষদে গঠন করা হয়।


উপদেষ্টা পরিষদঃ
* মুন্সি রোকেয়া সুলতানা (রেনু)
* কাজী ইনসানুল হক
* বিমান পোদ্দার
* কাজী আসগর আহমেদ সানি
* আব্দুস সামাদ কামাল

সভাপতি 
 ০ প্রফেসর ডক্টর জাকির হোসেন

সহ-সভাপতি
* শাহীন মিজানুর রহমান
* আবু সালেহ্‌ মোঃ জিনিয়াস

সাধারণ সম্পাদক
* এস এম জি মোস্তফা
* যুগ্ম সম্পাদক
* সুমন জায়েদি
* জাহিদ চৌধুরী
* সোমা রুমানা
* এম ডি আলম (মাহি)
* রুহানী আকিয়ামা
* মাবুদ সরকার
* কামরুজ্জামান
* আসাদ জামান
* সায়েদ আহমেদ হোসাইন অমিত

কোষাধ্যক্ষ
* মোঃ মাহমুদুল ইসলাম ইকো

এছাড়াও প্রত্যেক জেলা থেকে একজন পুরুষ এবং একজন মহিলা কে নিয়ে মোট ৩২ সদস্যের একটি শক্তিশালী সাংগঠনিক সম্পাদকের টিম গঠন করা হয় ।

জাপানে বসবাসরত প্রবাসীদের আমন্ত্রন করে আগামী তিন মাসের মধ‍্যে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সারা জাপানে ছড়িয়ে থাকা উত্তরবঙ্গের সকল প্রবাসী ভাই বোনদের কাছে এই সংগঠনের বার্তা পৌঁছে দিয়ে সর্বোচ্চ সংখক সদস‍্য নিবন্ধন করে দেশের জন্য তাঁদের মূল্যবান জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগানোর আশাবাদ ব‍্যাক্ত করা হয়।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]