|   প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ 金曜日, 12月 19, 2025 05:38 |

 

বিজয়ের ৫৪তম বর্ষপূর্তি উপলক্ষে টোকিওতে বাংলাদেশ দূতাবাসের সংবর্ধনা

 

কমিউনিটি রিপোর্ট ।।

মহান বিজয় দিবসের ৫৪তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মঙ্গলবার, ১৬ ডিসেম্বর জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ দূতাবাস এক সান্ধ্যকালীন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ দূতাবাসের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। বানীগুলি পাঠ করেন যথাক্রমে দুতাবাস মিনিস্টার সৈয়দ নাসির এরশাদ, কাউন্সেলর (রাজনৈতিক)মুহাম্মদ সাইফুল আযম এবং মুরারজি দেশাই বর্মণ।

বাণী পাঠ শেষে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্যে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ, সম্ভ্রম হারানো বীরাঙ্গনা মা-বোন এবং জাপানসহ বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারী সকল বন্ধুরাষ্ট্র ও বিদেশি বন্ধুদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে সাম্প্রতিক জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একইসঙ্গে তিনি জাপানপ্রবাসী বাংলাদেশিসহ সবাইকে মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

রাষ্ট্রদূতের বক্তব্য শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন প্রথম সচিব (প্রেস) মোঃ ইমরানুল হাসান ।

অনুষ্ঠানে জাপানে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সবশেষে অতিথিদের জন্য আয়োজিত নৈশভোজের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

অনুষ্ঠান পরিচালনা করেন দুতালয় প্রধান, কাউন্সেলর(রাজনৈতিক) মুহাম্মদ বশীর।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]