প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ 火曜日, 10月 14, 2025 17:23 |

 

ঢাকাইয়া আপ্যায়নে আপ্যায়িত জাপান প্রবাসী সমাজ

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

জাপান প্রবাসীদের সম্প্রীতি সর্বজন বিদিত। দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে প্রবাসীরা সকলে সকলের। যে কোন আয়োজন, স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে হয়ে যায় সকলেরই আয়োজন।

তেমনিভাবে একটি আয়োজন করা হয়েছিল ১২ অক্টোবর রোববার টোকিওর ওতা সিটি’র দেন-এন চোউফুর মনোরম পরিবেশে।

জাপান প্রবাসীদের অতি পরিচিত মুখ হোসেন শাহ (শাহু) এবং শামীম আহমেদ এর যৌথ উদ্যোগে ‘খানা দানা আর আউর মেহমানদারি ২০২৫’ নামে এক ব্যতিক্রমধর্মী মেহমানদারীর আয়োজন করা হয়। এবারের আয়োজনটি ছিল চতুর্থ বারের মতো।

আয়োজনের মুল শ্লোগান ছিল ‘ভালো বন্ধুরা তারার মতো, আপনি তাদের সবসময় দেখতে পান না, তবে আপনি জানেন না যে, তারা চিরকাল আপনার সাথে থাকবে’।

শাহু-শামীম এর এ আহ্বানে সাড়া দিয়ে দিনব্যাপী এ আয়োজনে শুধু টোকিও নয়, জাপানের বিভিন্ন এলাকা থেকে সর্বস্তরের প্রবাসীদের অংশগ্রহণে বাংলাদেশীদের মিলন মেলায় পরিনত হয়। ওতা সিটি’র দেন-এন চোউফু এলাকাটি হয়ে যায়, জাপানের মাটিতে ছোট্ট এক টুকরো বাংলাদেশ।

এভাবেই ঢাকাইয়া আপ্যায়নে আপ্যায়িত হয় জাপান প্রবাসী সমাজ।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]