|   প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ Tuesday, August 19, 2025 08:33 |

 

"চাঁদপুর সোসাইটি জাপান" এর অভিষেক অনুষ্ঠান

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

১৬ আগষ্ট শনিবার দুপুরে রাজধানী টোকিওর এদোগাওয়া সিটি কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে জাপান প্রবাসী চাঁদপুর বাসীদের সংগঠন চাঁদপুর সোসাইটি জাপান এর অভিষেক অনুষ্ঠান।

অনুষ্ঠানে কেবলমাত্র চাঁদপুরের প্রবাসীরাই উপস্থিত ছিলেন না বরং জাপানে অবস্থানরত বিভিন্ন জেলার সামাজিক সংগঠন অত‍্যন্ত সৌহর্দতার সাথে চাঁদপুর সোসাইটি জাপানের নতুন কমিটির সদস‍্যদের ফুল দিয়ে বরন করে নেন! স্বপরিবারে উপস্থিত ছিলেন জাপানে ব‍্যবসাহীসহ বিভিন্ন পেশার প্রায় সাত সতাধিক মানুষ। আমন্ত্রিত অতিথিদেরকে চাঁদপুরের ঐতিহ্যবাহী বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ ভাজা সহ সুস্বাদু মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়। বিকেলে ছিলো দেশীয় আদলে মুড়ি-চানাচুর ও গৃস্মকালীন জনপ্রিয় ফল তরমুজ!

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানটিতে সংগঠনে অভিষিক্ত হন নতুন সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভাপতি এম ডি এস এস খ‍ান আল আমীন, সাধারন সম্পাদক আনোয়ার সরকার, সহ-সভাপতি বিএম মিরাজ, সহ সভাপতি মাইনুল চৌধুরী কাইজার, যুগ্ম সাধারন সম্পাদক ইলিয়াস আমীন, যুগ্ম সাধারন সম্পাদক শাহিন কিবরিয়া, অর্থ সম্পাদক মোঃ শামীম, প্রধান সাংগঠনিক সম্পাদক আহমদ উল্লাহ সাদী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাবিব উল্লাহ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান পাটোয়ারী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুজ্জামান, প্রচার সম্পাদক মোঃ ঝন্টু। এছাড়া উপদেষ্টা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন ড. আশির আহমেদ, এস এম বজলুর রহমান, মুক্তা চৌধুরী, আহমেদ ফরিদ উদ্দিন কানন, প্রকৌশলী জসিম উদ্দিন এবং ড. আশরাফ আহমেদ!

দিনভর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপন চৌধুরি, আনোয়ার সরকার, জাহিদ হাসান পাটোয়ারী, আহমদ উল্লাহ সাদী এবং সাদ্দাম হোসেন!

অনুষ্ঠানে ৩ জন চাঁদপুরিয়ানকে শিক্ষা সহায়তা বৃত্তি প্রদান করা হয়! এ ধরনের উদ্দ‍্যেগ জাপানে আসা নতুন শিক্ষার্থীদের পড়াশুনায় উৎসাহিত করবে বলে আশা ব‍্যক্ত করেন ড. আশির আহমেদ!

সর্বশেষ স্বরলিপি কালচারাল একাডেমি টোকিও এবং মাদল সাংস্কৃতিক দল গান ও নৃত্য পরিবেশন করেন।

চাঁদপুর সোসাইটি জাপানের সভাপতি এম ডি এস এস খ‍ান আল আমীন সামনে পথ চলাতে সবার কাছে সহোযোগীতা কামনা করেছেন!

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]