|
কুমামোতো প্রিফেকচারে গাড়িতে ফেলে রাখার পর হিটস্ট্রোকে ১১ মাস বয়সী এক
শিশুর মৃত্যু
কমিউনিটি রিপোর্ট ।।
কুমামোতো শহরের একটি
বাসভবনে পার্ক করা গাড়ির ভেতর হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ১১ মাস বয়সী এক
শিশু হৃদযন্ত্র ও ফুসফুসের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে।
পুলিশের ভাষ্যমতে, বুধবার
বিকেলে নিহত শিশু সাকুতো ইয়ামাশিতা গাড়িটির পিছনের আসনে একটি শিশু
নিরাপত্তা আসনে বসা ছিল। তার মা, তাকে গাড়িতে করে বাড়ি ফিরেছিলেন, তিনি
জানান যে তিনি তাকে প্রায় ৩০ মিনিট থেকে এক ঘণ্টার মত সময়ে ভেতরে না এনে
গাড়িতেই রেখে গিয়েছিলেন এবং কারণ হিসেবে তিনি "ব্যক্তিগত কাজ ও
গৃহস্থালীর কাজকে অগ্রাধিকার" দিয়েছিলেন।
দুপুর ২টা ১৫ মিনিটের দিকে
গাড়িতে ফিরে তিনি লক্ষ্য করেন যে সাকুতো নিস্তেজ ও অচেতন অবস্থায় পড়ে
আছে এবং তিনি ১১৯ নম্বরে ফোন করেন। তাকে হৃদযন্ত্র ও ফুসফুসের ক্রিয়া বন্ধ
হয়ে যাওয়া অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বুধবার পরে শিশুটি
মারা যায়।
ময়নাতদন্তে জানা গেছে, মৃত্যুর কারণ ছিল
হিটস্ট্রোক।
স্থানীয় কুমামোতো আবহাওয়া দপ্তর অনুসারে, সেদিন
বিকেলে কুমামোতো শহরের তাপমাত্রা ছিল ৩২.৫° সেলসিয়াস এবং প্রিফেকচারটির
জন্য হিটস্ট্রোকের সতর্কতা জারি করা হয়েছিল। জাপান টুডে।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা]
|