|
নাহা বিমানবন্দরে এএনএ বিমানের জরুরি অবতরণ
কমিউনিটি রিপোর্ট ।।
ইঞ্জিনে সম্ভাব্য ত্রুটির
কারণে বুধবার রাতে জাপানের দক্ষিণতম প্রদেশ ওকিনাওয়া প্রিফেকচারের নাহা
বিমানবন্দরে ১৫২ জন যাত্রীসহ অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) একটি বিমান
জরুরি অবতরণ করেছে।
এএনএ জানিয়েছে, যাত্রীদের মধ্যে তিনজন সামান্য
আঘাত পেয়েছেন, যেমন শরীরে আঁচড়ের দাগ লেগেছে।
এএনএ এবং অন্যান্য সূত্র
অনুসারে, বোয়িং ৭৩৭-৮০০ জেটটি দক্ষিণ-পশ্চিমের সাগা প্রিফেকচারের
উদ্দেশ্যে বিমানবন্দর ছাড়ার প্রায় ২০ মিনিট পর একটি সূচকে দেখা যায় যে
বিমানটির ডান ইঞ্জিনের তেলের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেশি।
বিমানটি ডান ইঞ্জিনটি বন্ধ
করে দেয়, নাহা বিমানবন্দরে ফিরে আসে এবং রাত ১০টার কিছু পরে জুরুরি অবতরণ
করে। ট্যাক্সিওয়েতে যাত্রীদের জরুরিভাবে নামিয়ে আনা হয়। কোনো আগুন বা
ধোঁয়া দেখা যায়নি। বিমান সংস্থা এবং অন্যান্যরা এর সঠিক কারণ তদন্ত করছে।
পরিবহন মন্ত্রণালয়
ঘটনাটিকে একটি গুরুতর বিষয় হিসেবে চিহ্নিত করেছে যা একটি দুর্ঘটনার কারণ
হতে পারত। ঘটনার বিস্তারিত তদন্তে তিনজন বিমান দুর্ঘটনা তদন্তকারীকে
বিমানবন্দরে পাঠানো হয়েছে। জিজিপ্রেস।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা]
|