|   প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ 火曜日, 2月 24, 2026 18:03 |

 

সাগামিহারায় বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ইফতার মাহফিল

 

কমিউনিটি রিপোর্ট ।।

রবিবার সন্ধ্যায় কানাগাওয়া প্রিফেকচারের সাগামিহারার সাগামিহারা ঈদগাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ইফতার মাহফিল ও মহান একুশে ফেব্রুয়ারী ভাষা আন্দোলনের স্মরণে একটি অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কাওসার হোসেন লাইজু। তিনি তার বক্তব্যে বাংলা ভাষার জন্যে জীবন উৎসর্গ করা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যে প্রবাসীদের ধন্যবাদ জানান। এ ছাড়াও ইফতার মাহফিলে বিভিন্নভাবে সহযোগিতা করা সকলকে তিনি ধন্যবাদ জানান। 

সন্ধ্যায় ইফতারির পর সকলকে নৈশভোজে আপ্যায়িত করা হয়। বিভিন্ন স্থান থেকে প্রচুর সংখ্যক প্রবাসী মাহফিলে উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য সংখ্যক মহিলারাও এতে অংশ নেন।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]