|
ঘরের ভেতর থেকে খাবার উধাও, পরে ক্যামেরা দেখে এক ব্যক্তি আবিস্কার করলেন
তার বাড়িতে আরও এক নারী বাস করছেন
কমিউনিটি রিপোর্ট ।।
ফুকুওকার কাসুয়াতে একা
বসবাসকারী ৫৭ বছর বয়সী এক ব্যক্তি লক্ষ্য করলেন যে, তাঁর রান্নাঘর থেকে
খাবার উধাও হয়ে যাচ্ছে।
খুব বেশি কিছু নয়; কয়েক মাস
ধরে অল্প অল্প করে কিছু খাবার হারিয়ে যাচ্ছিল।
শুরুতে তিনি ভেবেছিলেন,
হয়তো ঘুমের ঘোরে তিনি নিজেই এমনটা করছেন।
এরপর থেকে ঘর থেকে বেরোনোর
সময় তিনি দরজা-জানালা ভালো করে আটকে রাখা শুরু করলেন। কিন্তু খাবার
হারিয়ে যাওয়ার ঘটনা চলতেই থাকল।
২০০৮ সালের মে মাসে তিনি
একটি নিরাপত্তা ক্যামেরা বসান, যা থেকে সরাসরি তাঁর ফোনে ফুটেজ আসত।
কাজের ফাঁকে তিনি সেই ফুটেজ
পরীক্ষা করতেন।
একদিন তিনি দেখলেন, এক নারী তাঁর ঘরের ভেতর
ঘোরাফেরা করছেন।
নারীটি রেফ্রিজারেটর থেকে কিছু খাবার বের করে
খেলেন এবং বসার ঘরে এমনভাবে চলাফেরা করলেন যেন তিনি ওখানেই থাকেন।
চোর ভেবে ঐ ব্যক্তি পুলিশকে
খবর দিলেন।
পুলিশ কর্মকর্তারা তাঁকে সঙ্গে নিয়ে ঘর তল্লাশি
করলেন। কোনো জানালা ভাঙা ছিল না, জোর করে ভেতরে ঢোকার কোনো চিহ্নও পাওয়া
গেল না। এমনকি কোনো মূল্যবান জিনিসও খোয়া যায়নি।
এরপর তাঁরা আলমারিটি
খুললেন।
আলমারির ওপরের তাকে—যেখানে তিনি তাঁর লেপকাঁথা
(ফুতন) রাখতেন—সেখানে ৫৮ বছর বয়সী এক নারী একপাশে গুটিসুটি মেরে শুয়ে
ছিলেন।
তাঁর নাম তাতসুকো হোরিকাওয়া।
সেখানে তাঁর নিজের একটি
পাতলা বিছানা এবং পানির কয়েকটি প্লাস্টিকের বোতল ছিল।
পুলিশের একজন মুখপাত্র
জানান, তাঁকে বেশ পরিপাটি ও পরিষ্কার-পরিচ্ছন্ন দেখাচ্ছিল।
বাড়ির মালিক যখন কাজে
থাকতেন, তখন তিনি তাঁর বাথরুম ব্যবহার করতেন এবং ব্যবহারের পর তা পরিষ্কার
করে রাখতেন।
তিনি পুলিশকে জানান যে তাঁর থাকার কোনো জায়গা ছিল
না। প্রায় এক বছর আগে বাড়ির মালিকের খোলা রাখা একটি দরজা দিয়ে তিনি ভেতরে
ঢুকেছিলেন।
অনধিকার প্রবেশের দায়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি কখনোই কোনো টাকা বা মূল্যবান জিনিস নেননি—শুধুমাত্র খাবারই নিয়েছিলেন।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা]
|