|
জাপানি নাগরিকদের তুলনায় বিদেশিদের সরকারি সহায়তা পাওয়া সহজঃ দাবি এক নগর
কাউন্সিলরের
কমিউনিটি রিপোর্ট ।।
জাপানের এক নগর কাউন্সিলর
বিস্তারিতভাবে লিখে জানিয়েছেন কেন তাঁর মনে হয় যে জাপানি নাগরিকদের তুলনায়
বিদেশিদের জন্য সরকারি সহায়তা বা 'ওয়েলফেয়ার' পাওয়া সহজ।
কেইচি হাগিওয়ারা হলেন
টোকিওর অদূরে সাইতামা অঞ্চলের ওয়াকো সিটি কাউন্সিলের একজন স্বতন্ত্র সদস্য।
জাপানে সরকারি সহায়তার জন্য
আবেদনকারী প্রত্যেককে যেসব ধাপ বা বাধার মধ্য দিয়ে যেতে হয়, তার ওপর ভিত্তি
করেই তিনি তাঁর যুক্তি সাজিয়েছেন।
প্রথমটি হলো আবেদন জমা
দেওয়ার কাউন্টার বা ডেস্ক।
তাঁর মতে, জাপানি
আবেদনকারীরা প্রায়ই সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে কটূক্তি বা অনীহাভরা
আচরণের শিকার হন; ফলে অনেকেই আর এগোতে না পেরে ফিরে যান।
অন্যদিকে, জাপানি ভাষা
জানেন না এমন বিদেশি আবেদনকারীরা এসব মন্তব্য শুনতে পান না বা বুঝতে পারেন
না, তাই জাপানিদের নিরুৎসাহিত করার মতো সেই মানসিক চাপ তাঁদের ওপর পড়ে না।
দ্বিতীয়টি হলো আলোচনা বা
দরকষাকষি।
সাধারণত একজন জাপানি আবেদনকারী একাই সেখানে
উপস্থিত হন।
তাঁর ভাষ্যমতে, বিদেশি আবেদনকারীদের সাথে প্রায়শই
জাপানি সহায়তা প্রদানকারী দলের সদস্যরা থাকেন। নিয়মকানুন জানা এসব ব্যক্তি
তাঁদের হয়ে যুক্তি তুলে ধরেন, যার ফলে সংশ্লিষ্ট কাউন্টারে তাঁদের অবস্থান
অনেক বেশি জোরালো হয়ে ওঠে।
তৃতীয়টি হলো
পরিবার-সংক্রান্ত বিষয়।
কোনো জাপানি নাগরিক আবেদন
করলে সংশ্লিষ্ট দপ্তর তাঁদের আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ করে জানতে চায় যে,
তাঁরা ওই ব্যক্তিকে সহায়তা করতে পারবেন কি না। অনেকেই বিষয়টিকে অত্যন্ত
অপমানজনক মনে করেন এবং শেষ পর্যন্ত আবেদন করা থেকে বিরত থাকেন।
হাগিওয়ারা বলেন, আত্মীয়রা
যদি বিদেশে থাকেন তবে এই যাচাই-বাছাই প্রক্রিয়াটি চালানো কঠিন হয়ে পড়ে; ফলে
কার্যত তা আর করা হয় না।
চতুর্থটি হলো সম্পদ বা
সম্পত্তি।
জাপানি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট, স্থাবর
সম্পত্তি ও জমানো অর্থের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হয় এবং সরকারি সহায়তা
পাওয়ার আগে মূল্যবান যেকোনো সম্পদ বিক্রি করে ফেলতে হয়।
তিনি উল্লেখ করেন, বিদেশে
থাকা সম্পদের পূর্ণাঙ্গ তদন্ত করা সম্ভব নয়, তাই বিদেশি আবেদনকারীর প্রকৃত
সম্পদের বিষয়টি হয়তো কখনোই সামনে আসে না।
তাঁর যুক্তি হলো, এই চারটি
বিষয়কে একত্রে বিবেচনা করলে দেখা যায়—জাপানিদের ক্ষেত্রে যেসব বাধা বা
যাচাই-বাছাইয়ের ধাপ কাজ করে, বিদেশিদের ক্ষেত্রে সেগুলো হয় দুর্বল, নয়তো
একেবারেই অনুপস্থিত।
তিনি লিখেছেন, "সহজ কথায়, বিদেশিদের জন্য সরকারি
সহায়তা পাওয়ার পথটি কম বাধাযুক্ত। বিষয়টি কি অদ্ভুত নয়?"
তিনি তাঁর বক্তব্য এভাবে
শেষ করেন: "এর পরিবর্তে জাপানিদের সহায়তা করা উচিত। সরকারি সহায়তা
ব্যবস্থাটি মূলত জাপানি নাগরিকদের জন্যই তৈরি।"
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা]
|