|   প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ 水曜日, 9月 09, 2026 14:50 |

 

ফুকুওকায় নেপালি ছাত্রের মৃত্যুর ঘটনায় ৩ জন গ্রেপ্তার

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

পুলিশ জানিয়েছে, জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ফুকুওকার তেনজিন জেলার একটি নদী থেকে গত আগস্টে উদ্ধার হওয়া এক নেপালি বৃত্তিমূলক স্কুলের ছাত্রের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার তিন নেপালি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

ফুকুওকার একটি বৃত্তিমূলক স্কুলের ছাত্র সঞ্জু তামাং (২৮), সাগা প্রিফেকচারের তোসুতে বসবাসকারী আসুমিতা তামাং (২৫) এবং তোসুতে বসবাসকারী আন্তর্জাতিক ছাত্র প্রবিন লামা (২২) - এই তিনজন ২৫ বছর বয়সী লক্ষ্মী রাজবংশীকে হত্যার সন্দেহে অভিযুক্ত।

রাজবংশী ২০২৩ সালের মে মাসের দিকে ছাত্র ভিসায় জাপানে এসেছিলেন।

পুলিশের ভাষ্যমতে, ১৮ই আগস্ট রাত সাড়ে ১১টা থেকে পরদিন ভোর ১২টা ১৫ মিনিটের মধ্যে রাজবংশীকে ফুকুওকায় তার বাড়িতে হাঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হয় এবং দড়ি দিয়ে শ্বাসরোধ করা হয়। এরপর তিনি বারান্দা থেকে নদীতে পড়ে ডুবে মারা যান।

পুলিশ জানিয়েছে, সঞ্জু রাজবংশীর প্রেমিকের সঙ্গেই থাকতো। ধারণা করা হচ্ছে, সঞ্জু রাজবংশীকে আক্রমণ করে তৃতীয় তলার বারান্দা থেকে ফেলে দেয়।

১৯শে আগস্ট সকাল ৫টা ৪৫ মিনিটের দিকে তেনজিন এলাকার নাকা নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখেন এক পথচারী। রাজবংশীকে নদী থেকে তুলে আনার পর ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। কিয়োদো।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]