|
সাগামিহারায় এক উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর
মৃত্যুর ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার কিশোর গ্রেপ্তার
কমিউনিটি রিপোর্ট ।।
কানাগাওয়া
প্রিফেকচারের সাগামিহারা শহরের মিদোরি ওয়ার্ডের দ্বিতীয় বর্ষের হাই স্কুল
ছাত্রী সেৎসুনা শিমিজু (১৭) শহরের চুউও ওয়ার্ডের তানা এলাকার একটি রাস্তার
পাশে ঘাসের উপর অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার এবং পরে মারা যাওয়ার ঘটনায়,
কানাগাওয়া প্রিফেকচারাল পুলিশ ১১ তারিখে সাগামিহারা শহর থেকে চারজন ছেলেকে
গ্রেপ্তার করেছে।
শিমিজুর সাথে থাকা ১৪ বছর বয়সী এক জুনিয়র হাই
স্কুল ছাত্রকে মারধর করে আহত করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
তদন্তকারীদের সাক্ষাৎকারের মাধ্যমে এই তথ্য প্রকাশ পেয়েছে। শিমিজুর উপর
হামলার ঘটনায় ছেলেগুলো জড়িত ছিল কিনা, পুলিশ তাও তদন্ত করছে।
ঘটনার বিবরনে বলা হয়েছে, ২২শে আগস্ট ভোর ৩টার দিকে শিমিজুকে তার এক বন্ধু
অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং মস্তিষ্কে
গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়।
তদন্তকারীদের মতে, তাকে খুঁজে
পাওয়ার প্রায় ৩০ মিনিট আগে, শিমিজু এবং ওই ছাত্রসহ আরও মোট চারজনকে দুটি
মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি গাড়ি তাদের ধাওয়া করে যা কাছের
নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ে। ধারণা করা হচ্ছে যে, গাড়িটির কাছে ধরা
পড়ার পর ছেলেগুলো মোটরসাইকেল থেকে নেমে শিমিজু ও ১৪ বছরের ছেলেটির ওপর
হামলা চালায়।
শিমিজুকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া
হয়েছিল, কিন্তু ২৪ তারিখ রাত ১২:৫৩ মিনিটে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
ঠিক কী কারণে শিমিজু ও অন্যদের ধাওয়া করা হয়েছিল, তার সঠিক পরিস্থিতি
এখনও অস্পষ্ট।
যে গাড়িটি শিমিজু এবং মোটরসাইকেলে থাকা ছেলেটিকে
ধাওয়া করছিল, সেটিতে একাধিক ব্যক্তি ছিল এবং ধারণা করা হচ্ছে যে, শিমিজু ও
তার সঙ্গে মোটরসাইকেলে থাকা ছেলেটি ভিন্ন ভিন্ন স্থানে আক্রমণের শিকার
হয়েছিলেন।
প্রাথমিকভাবে তথ্যে জানা গেছে, ঘটনাটি শিমিজুর সহযোগীদের
এবং অন্য একটি দলের মধ্যে মোটরসাইকেল নিয়ে বিবাদের জের ধরে ঘটেছিল।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা]
|