|
রোহিঙ্গা পরিস্থিতি
দেখতে আজ কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী বুধবার আসছেন বিদেশি কূটনীতিকরা
চঞ্চল
দাশগুপ্ত,কক্সবাজার প্রতিনিধি ।। সেপ্টেম্বর ১২, ২০১৭ ।।
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সেনা অভিযান ও নির্যাতনে বাংলাদেশের
কক্সবাজারের সীমান্ত এলাকায় পালিয়ে আসা রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি দেখতে
১২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সরাসরি উখিয়ার কুতুপালং ও বালুখালী শরনার্থী
ক্যাম্পে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এদিন ঢাকা থেকে কক্সবাজার পৌঁছে
সরাসরি উখিয়ার কুতুপালংয়ে যাবেন তিনি। সেখানে কুতুপালংয়ে বন বিভাগের পাহাড়ি
জমিতে আশ্রয় নেয়া অস্থায়ী নিবাসে রোহিঙ্গাদের সাথে কথা বলবেন এবং
ত্রাণসামগ্রী বিতরণ করবেন প্রধানমন্ত্রী। ছয় ঘণ্টার সফরে উখিয়ার রোহিঙ্গা
শরণার্থী শিবির পরিদর্শন ছাড়াও জেলার উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সার্কিট
হাউসে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রীর সফরের পরদিনই উখিয়ার কুতুপালং ও বালুখালী শরনার্থী
ক্যাম্পে আসছেন বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকরা। পররাষ্ট্রমন্ত্রী
আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার বিকালে রাষ্ট্রীয়
অতিথি ভবন পদ্মায় দক্ষিণ এশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোর কূটনীতিকদের
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে ব্রিফ করার পর মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে রবিবার ইউরোপ, আমেরিকা ও আরব দেশগুলোর কূটনীতিকদের ব্রিফ করে
পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছিলেন, রোহিঙ্গা পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থানের
প্রশংসা করেছেন তারা। একই সঙ্গে এ ইস্যুতে বাংলাদেশকে সহায়তারও প্রতিশ্রুতি
দিয়েছেন কূটনীতিকরা।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content is strictly
prohibited and constitutes copyright infringement liable to legal
action.
[প্রথমপাতা] |