|
রেনল্ট-নিসসান সংযোগ অব্যাহত রাখতে জাপানের উপর ফরাসি সরকারের চাপ

কমিউনিটি রিপোর্ট ।। জানুয়ারি ২১, ২০১৯ ।।
ফরাসি সরকার কার্লোস গন'র গ্রেপ্তারের পর রেনল্ট এসএ এবং নিসসান মোটর
কর্পোরেশন'র মধ্যে বিদ্যমান সংযোগ অব্যাহত রাখার জন্যে জাপান সরকারের প্রতি
আহ্বান জানিয়েছে।
টোকিও ফরাসি এবং জাপানি কর্মকর্তাদের মধ্যে আলোচনায় সে দেশের প্রেসিডেন্ট
ইম্যানুয়েল ম্যাকরন'র ইচ্ছার কথা প্রতিফলিত হয়।
রেনল্টে ফ্রান্স সরকারের সবচেয়ে বেশি ১৫ শতাংশেরও অধিক শেয়ার রয়েছে অপর দিকে
নিসসানে রেনল্টের ভোটাধিকার ৪৩.৪ শতাংশ।
ম্যাকরন গত মাসে প্রধানমন্ত্রী শিনজো আবে'র সাথে কথা বলেন, তারা সেখানে
কেবলমাত্র ত্রিপাক্ষিক জোটে স্থিতিশীল অবস্থা নিশ্চিত করতে একমত হন, অপর
প্রতিষ্ঠান হচ্ছে জাপানের মিৎসুবিশি মোটর কর্পোরেশন।
নিসসান রেনল্টের ১৫ শতাংশ শেয়ারের মালিক, বিষয়টিকে এভাবেই দেখা হচ্ছে যে
ব্যবস্থাপনায় ফরাসি অংশীদারের প্রভাব কমাতে এবং জোটে আরো ভারসাম্য আনার একটি
প্রচেষ্টা জাপানের পক্ষ থেকে করা হচ্ছে। কিয়োদো।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content
is strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |