প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

অলিম্পিক পতাকা গ্রহণের জন্য রিও’র পথে টোকিও গভর্নর

 

 

কমিউনিটি রিপোর্ট ।। আগষ্ট ১৯, ২০১৬ ।।

অলিম্পিক পতাকা হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য টোকিও শহরের গভর্নর ইউরিকো কোয়িকে রিও ডি জেনিরোর উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

আজ তিনি ব্রাজিলের এই শহরটির উদ্দেশ্যে সপ্তাহকালীন একটি সফরের জন্য হানেদা এয়ারপোর্ট ত্যাগ করেন।

আগামী রবিবার অনুষ্ঠিতব্য অলিম্পিক ক্রীড়ার সমাপনী অনুষ্ঠানে রিও শহরের মেয়রের কাছ থেকে তিনি এই পতাকা গ্রহণ করবেন। উল্লেখ্য, ২০২০ সালে অনুষ্ঠিতব্য পরবর্তী অলিম্পিক ক্রীড়ার আসরটি আয়োজন করবে টোকিও।

মিস কোয়িকে রিও শহরের অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার স্থানসমূহ পরিদর্শন করবেন। পাশাপাশি সেখানকার নিরাপত্তা ব্যবস্থাসমূহ এবং ক্রীড়াবিদদের চলাচলের জন্য যে পরিবহণ ব্যবস্থার আয়োজন করা হয়েছে, তাও পর্যবেক্ষণ করে দেখবেন। তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কর্মকর্তাদের সংগেও দেখা করবেন।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]