[প্রথমপাতা]

 

 

 

হোক্কাইদোতে আবার তুষারপাত

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। মে ৭, ২০১৩ ।।

জাপানের সবচেয়ে উত্তরের প্রিফেকচার হোক্কাইদোর ওবিহিরো শহরে তুষারের স্তর জমে গেছে। ৮ বছরের মধ্যে এই প্রথম সেখানে মে মাসে এমন তুষারপাতের ঘটনা ঘটলো।

হোক্কাইদোর স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, একটি লঘুচাপ থেকে সৃষ্ট ঠান্ডা বায়ুর প্রবাহ ওখোটস্ক সাগরের উপর ঝুলে আছে। এই ঠান্ডা বায়ুর প্রভাবেই পূর্ব হোক্কাইদোর তাপমাত্রা উল্লেখযোগ্য পরিমানে কমে গেছে এবং তুষারপাতের ঘটনা ঘটছে।

ওয়াক্কানাই বিমানবন্দরে রাতে তাপমাত্রা ছিলো হিমাঙ্কের ৩.২ ডিগ্রি সেন্টিগ্রেডের নীচে। এ সময়ের গড় তাপমাত্রার চাইতে বর্তমানে তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি কম।

সোমবার সকালে শিনতোকু শহরে ৮ সেন্টিমিটার এবং ওবিহিরো শহরে ৩ সেন্টিমিটার তুষার জমে যায়।

পর্যবেক্ষণ কেন্দ্র বলেছে, আরো একটি লঘুচাপ ওখোটস্ক সাগর এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুলোতে ১০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের সৃষ্টি করতে পারে।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]