[প্রথমপাতা]

 

 

 

জোট গঠনের খসড়া চুড়ান্ত করেছে এলডিপি, নিউ কোমেইতো

 

 

কমিউনিটি রিপোর্ট ।। ডিসেম্বর ২১, ২০১২ ।।

জাপানের লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি এবং তার শরিক নিউ কোমেইতো'র নীতি নির্ধারকরা ৮টি পয়েন্টের ভিত্তিতে নতুন একটি জোট সরকার গঠনের খসড়া চুড়ান্ত করেছে।

আগামী সপ্তাহে দুই দলের নেতারা চুক্তি চুড়ান্ত করবেন। আগামী মঙ্গলবার ডায়েট অধিবেশনের একদিন আগে শিনজো আবে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে আশা করা হচ্ছে।

জানা গেছে চুক্তিতে চলতি অর্থ বছরের সাথে আগামী অর্থ বছরের জন্য বড় ধরণের অতিরিক্ত বাজেট বরাদ্দের আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়াও অর্থনীতিকে সহায়তা করার জন্যে চুক্তিতে মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা ২ শতাংশে স্থির করার কথা বলা রয়েছে।

কর সংস্কার ও সামাজিক নিরাপত্তার বিষয়ে চুক্তিতে বলা হয়েছে ভোগ কর বাড়ানোর আগে দেশের অর্থনীতির পুনর্গঠন নিশ্চিত করতে হবে।

চুক্তিতে কর বাড়ানোর আগে নিম্ন আয়ের লোকেদের জন্যে সতর্ক ব্যবস্থা নিতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

চুক্তিতে আরও বলা হয় পরমাণু জ্বালানির উপর নির্ভরশীলতা যতদূর সম্ভব কমিয়ে আনতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির ব্যবহারের প্রসার ঘটাতে হবে।

 
 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]