[প্রথমপাতা]

 

 

 

চলন্ত সিঁড়িতে হাত আটকে গেলো ৫ বছরের শিশুর

 

কমিউনিটি রিপোর্ট ।। মে ১৯, ২০১৩ ।।

নাগোয়ার একটি শপিং মলের চলন্ত সিঁড়িতে হাত আটকে একটি ৫ বছর বালক আহত হয়েছে।

নাগোয়ার শপিং মলটির একজন সিনিয়ার সিকিউরিটি গার্ড বিকেল ৫টার দিকে জরুরী বিভাগে খবর দেন। হাত আটকে শিশুটি ব্যাথায় চিৎকার করতে থাকে। তার হাত সিঁড়ির য্ন্ত্রাংশে আটকে যায়। শুক্রবার এ ঘটনা ঘটে।

জরুরী বিভাগের কর্মীরা ছুটে এসে চলন্ত সিঁড়ির হাত রাখার বেল্ট মেঝেতে যেখানটাতে মিলেছে সেই স্থানে শিশুটির হাত আটকে পড়া অবস্থায় দেখতে পান। প্রায় ২০ মিনিট চেষ্টার পর তার হাত বের করে আনা সম্ভব হয়। তার ডান হাতে আঘাত লেগেছে।

শিশুটি তার পরিবারের সাথে শপিং মলে গেলেও দুর্ঘটনার সময় কেউ তার কাছে ছিলোনা।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.   

[প্রথমপাতা]