|
জাপানে এলো নতুন 'ট্রাম্প বার্গার'

কমিউনিটি রিপোর্ট ।। জানুয়ারি ২৪, ২০১৭ ।।
ডোনাল্ড ট্রাম্প মাত্র ক'দিন হলো শপথ নিয়েছেন কিন্তু জাপানে ইতিমধ্যেই মানুষ
তার উপর দাঁত বসাচ্ছেন, যার সম্ভাব্য সহজ পথঃ তাকে বার্গার বানিয়ে ফেলুন!
টোকিও'র রোপ্পোঙ্গি এবং গিনজা'তে অবস্থিত রেস্তোরাঁ বিএলটি স্টেক তাদের
মেন্যুতে নতুন সংযোজন করেছে "ট্রাম্প বার্গার।" বিএলটি স্টেক মূলতঃ একটি
আমেরিকান কাবাব ঘর, ওয়াশিংটন ডিসি'তে অবস্থিত ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের
ভেতর রয়েছে এর প্রধান শাখা।
জানুয়ারি'র ২০ তারিখ ট্রাম্পের শপথ গ্রহণের প্রস্তুতিতে বিএলটি স্টেক "ট্রাম্প
বার্গার" চালু করে। ট্রাম্পের চেহারার সাথে মিল রেখে বার্গারটি তৈরি করা হয়।
মাত্র একটি ট্রাম্প বার্গারের দাম ৫,৮০০ ইয়েন।
কিন্তু আপনি যখন ট্রাম্প বার্গার কিনবেন আপনি শুধু বার্গারের দাম দিচ্ছেন না,
সেখানে এমন একটি পরিবেশ পাচ্ছেন -একটি অভিনব রেস্তোঁরায় যে রকমটা হতে পারে।
রকেটনিউজ২৪।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |