প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

জাপানের জিডিপি বছরের দ্বিতীয় চতুর্থাংশেও কমে গেলো
 

 

কমিউনিটি রিপোর্ট ।। নভেম্বর ১৮, ২০১৪ ।।

জাপানের মন্ত্রীপরিষদ সচিবালয় প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যাচ্ছে বছরের জুলাই-সেপ্টেম্বর সময়েও দেশের অর্থনীতি ছিলো নিম্নগামী। এ নিয়ে টানা দ্বিতীয় চতুর্থাংশ সময়ে অর্থনীতির সংকোচন অব্যাহত থাকলো।

অর্থনীতির সর্বশেষ এই অবস্থায় প্রধানমন্ত্রী শিনজো আবে'র আবেনোমিক্স বলে কথিত প্রশাসনিক এবং অর্থনৈতিক পরিকল্পনা জটিলতার মুখে পড়বে।

মন্ত্রীপরিষদ সচিবালয় বলেছে জাপানের জিডিপি সেপ্টেম্বর পর্যন্ত আগের এক-চতুর্থাংশ সময়ের তুলনায় ৩ মাসে ০.৪ শতাংশ কমে গেছে। বার্ষিক হিসেবে জিডিপি পতনের হার ১.৬ শতাংশ।

ব্যক্তিগত খরচ বৃদ্ধি পেয়েছে ০.৪ শতাংশ।

মন্ত্রীপরিষদ সচিবালয়ের কর্মকর্তারা বলেছেন গত এপ্রিলে ভোগ কর বৃদ্ধির প্রভাব ম্লান হয়ে আসছে। কিন্তু উচ্চমূল্য এবং গ্রীষ্মে তাপমাত্রা কম থাকায় মানুষজনের খরচের প্রবণতা হ্রাস পেয়েছে।

প্রাতিষ্ঠানিক পুঁজি বিনিয়োগ হ্রাস পেয়েছে ০.২ শতাংশ, অপর দিনে গৃহায়ন খাতে বিনিয়োগে ধস নেমেছে ৬.৭ শতাংশ।

কর্মকর্তারা বলেছেন, বিক্রি কর বৃদ্ধির ফলে উচ্চমূল্যে বিক্রি হয় এমন খুচরা আইটেমের চাহিদা কমে গেছে। এনএইচকে।

 
 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]