হাশিমোতোর বিতর্কিত মন্তব্যঃ জাপান পুনর্গঠন পার্টির জোট থেকে বেরিয়ে
যাচ্ছে ইয়োর পার্টি
কমিউনিটি রিপোর্ট ।। মে ২১, ২০১৩ ।।
জাপানের বিরোধী ইয়োর পার্টি নেতা জাপান পুনর্গঠন পার্টির সাথে গঠিত জোট
থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। ধারণা করা হচ্ছে পুনর্গঠন দলের দ্বিতীয়
নেতা ওকাসা মেয়র তারু হাশিমোতোর "নারীদের সান্তনা" নিয়ে আক্রমনাত্মক
বক্তব্যকে কেন্দ্র করেই ইয়োর পার্টি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
ইয়োর পার্টির নেতা ইয়োশিমি ওয়াতানাবে সাংবাদিকদেরকে বলেন "আমি বুঝিনা এই
ধরণের ব্যক্তিরা ইচ্ছে মত কথাবার্তা বলতে থাকেন এবং জনগনের বিশ্বাস ভঙ্গের
কারণ হয়ে দাঁড়ান। আমরা আশংকাজনক ভাবে বিপথে চলে যাচ্ছি।"
আসন্ন উচ্চকক্ষের নির্বাচনের জন্য ইয়োর পার্টি এবং জাপান পুনর্গঠন পার্টি
মিলে ২৫ আসনে প্রার্থী দেয়ার বিষয়ে চুক্তিবন্ধ হয়েছে। হাশিমোতো তার
মন্তব্যের জন্যে দেশে-বিদেশে তোপের মুখে রয়েছেন।
তিনি বলেছেন মে মাসের ২৭ তারিখ তিনি ফরেন করেসপন্ডেটস ক্লাবে তার বক্তব্যের
বিশদ ব্যাখ্যা দেবেন।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |