[প্রথমপাতা]

 

 

 

সফটব্যাংকের নিকট এনএইচকে রিলে স্টেশন বিক্রি করবে
 


কমিউনিটি রিপোর্ট ।। ফেব্রুয়ারি ৬, ২০১২ ।

এনএইচকে সফটব্যাংক মোবাইল কর্পোরেশনের নিকট ১০৫০টি এনালগ ব্রডকাস্টিং রিলে স্টেশন বিক্রি করার জন্য আলোচনা শুরু করেছে। এসব রিলে স্টেশন বর্তমানে আর ব্যবহার করা হচ্ছেনা।

মোবাইল ফোন কোম্পানিটি এসব স্টেশন পাহাড়ি ও দুর্গম অঞ্চলগুলোতে রিসেপশন বৃদ্ধিতে ব্যবহার করবে।

নেটওয়ার্ক বৃদ্ধির মাধ্যমে সফটব্যাংক আশা করছে প্রতিযোগিতায় রেডিও ব্যান্ডের পরবর্তী প্রজন্মের উচ্চগতিসম্পন্ন টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে অতিরিক্ত সুবিধা আদায় করে নিতে পারবে। চলতি মাসের শেষের দিকে স্বরাষ্ট্র এবং যোগাযোগ মন্ত্রনালয় এই উচ্চগতির ডাটা কমিউনিকেশন সিস্টেম বরাদ্দ করতে পারে।

এনএইচকে ডিসেম্বরে এসব স্টেশন বিক্রি করার নিলাম করে। সফটব্যাংক ছিলো এই নিলামের একমাত্র অংশগ্রহনকারী। ধারণা করা হচ্ছে চুক্তির মূল্য কয়েকশ' মিলিয়ন ইয়েনে দাঁড়াবে।
 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.  

[প্রথমপাতা]