কমিউনিটি
স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে নাদিয়াঃ আমি একজন মহিলা হিমু

কমিউনিটি রিপোর্ট ।।
আরটিভিতে প্রচার হচ্ছে শাহীন জামানের রচনা ও আল হাজেনের পরিচালনায়
ধারাবাহিক নাটক 'শিয়াল পন্ডিত'। এতে অভিনয় করেছেন নাদিয়া। এ প্রসঙ্গে তার
সাসাক্ষাৎকারটি গ্রহণ করেছেন আমাদের কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের ঢাকা
প্রতিনিধি হাবিবুর রহমান।
কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : অসুস্থ ছিলেন। এখন শারীরিক অবস্থা কেমন?
নাদিয়া : অসুস্থ বললে অনেক বড় রোগ বোঝায়। ছোটখাটো রোগকে অসুস্থ না বলাই ভালো...
হাঃ হাঃ হাঃ। আমার ঠান্ডা লেগেছিল। খুসখুসে কাশিও ছিল। এ কাশি খুবই
বিরক্তিকর। কয়েকদিন কাজও বন্ধ রেখেছিলাম। এখন ভালো লাগছে।
কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : আরটিভিতে 'শিয়াল পন্ডিত প্রচারিত হচ্ছে।
আপনার কেমন লাগছে?
নাদিয়া : বেশ মজার গল্প। গতানুগতিক ধারার বাইরে। গ্রামের নাম আলমনগর।
আমাদের এই গ্রামের প্রায় সবাই বংশানুক্রমে ডাকাত। বহু বছর আগে আলমনগর
গ্রামের ডাকাতদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তরফের মাতব্বর, গ্রাম তরফপ্রধান ,
সবাই মিলে সিদ্ধান্ত— নেয় নতুন ধান উঠলে প্রত্যেক চাষির কাছ থেকে এক ধামা
করে ধান নিয়ে আলমনগর গ্রামের ডাকাতদের মাতব্বরের কাছে পৌঁছে দেবে। মাতব্বর
সেই ধান গ্রামের অন্য ডাকাতদের মধ্যে বণন করবে। বিনিময়ে এই বিশ গ্রামে তারা
ডাকাতি করবে না। এ নিয়ম চলে আসছে বছরের পর বছর ধরে। আলমনগরের লোক
বংশানুক্রমে ডাকাত হলেও এদের মধ্যে অনেকের ছেলে-মেয়ে কলেজ- বিশ্ববিদ্যালয়ে
পড়াশোনা করছে। অনেকে আবার ডাকাতি পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছে। এভাবেই
এগিয়ে যায় গল।
কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : তাহলে এটি কমেডি স্বাদের নাটক?
নাদিয়া : হ্যাঁ। বেশ মজার গল্প। নাটকে আমার সহশিল্পী হিসেবে আছেন এটিএম
শামসুজ্জামান এবং চঞ্চল চৌধুরী। দু'জনই বেশ মজার মানুষ। এটিএম ভাই যেকোনো
সংলাপ বললেই আমরা সবাই হেসে খুন হয়েছি!
কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : গল্পের সঙ্গে আপনার চরিত্রের সম্পর্ক কি?
নাদিয়া : আমি এই ডাকাত গ্রামের নতুন প্রজন্ম। পড়াশোনা করি। চঞ্চল চৌধুরীর
সঙ্গে প্রেম।
কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : নতুন কোনো কাজ করলেন?
নাদিয়া : একটি মুক্তিযুদ্ধভিত্তিক গলের ধারাবাহিক নাটকে অভিনয় করলাম।
বিটিভির নাটক। প্রযোজনা করেছেন আবু তৌহিদ। আমাকে সত্তর দশকের সাজে দেখা যাবে।
কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : আর কোনো কাজ?
নাদিয়া : অভিনেতা মীর সাব্বির ভাইয়ের পরিচালনায় 'মকবুল' ধারাবাহিকে অভিনয়
করছি। বেশ ভালো গল্প। এ নাটকে আমি একজন মহিলা হিমু। গল্পে আমি চরিত্র হুমায়‚ন
আহমেদের হিমু পড়ে হিমুর মতো রাতে হলুদ পাঞ্জাবি পরে শহরের অলি-গলিতে ঘুরে
বেড়াই। নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে।
কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : অভিনয় নিয়েই ব্যাস্ত আপনি তো মূলত নৃত্যশিলী।
নাচ থেকে দূরে কেন?
নাদিয়া : দূরে না। আমি নাচ করতে চাই। সময় পেলেই নাচ নিয়ে ব্যাস্ত থাকি। আসছে
বাইশে শ্রাবণে রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবসে এটিএন বাংলার জন্য একটি
নৃত্যনাট্য তৈরির পরিকল্পনা করছি।
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে বিপ্লবঃ প্রমিথিউস এখন তার নতুন প্রজেক্ট ও মঞ্চে গান
গাওয়া নিয়ে ব্যস্ত
>>ভারতীয় মিডিয়ার আগ্রাসনে বাংলাদেশে ক্ষতি হচ্ছে
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে নায়ক সোহেল রানাঃ চলচ্চিত্র অঙ্গনের অতীত
বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবনা
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে সিনথিয়া: টাকার পেছনে ছুটছে নতুনরা
>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে
সাবেক প্রতিমন্ত্রী মোশারফ হোসেনঃ ভারত থেকে কয়লা আমদানি করে বিদ্যুত
উৎপাদনের সিদ্ধান্ত আত্মঘাতী
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে মিলাঃ
বাবা চাননি আমি পেশাদার কণ্ঠ শিল্পী হই
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে পার্থ বড়ুয়াঃ
সংগীত-অভিনয়কে কখনো আলাদা করে দেখিনি
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে এটিএম
শামসুজ্জামানঃ
কপালে থাকলে ঠেকায় কে
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে মোনালিসা:
চলচ্চিত্র আমাকে দিয়ে হবে না
>>কমিউনিটি
স্কাইনেটজেপি’র সাথে একান্ত সাক্ষাৎকারে জয়া আহসানঃ
কিছুটা হাততালি হয়তো পাই
>>কমিউনিটির
মুখোমুখিঃ অভিনয় মডেলিং ও নতুন সংসার নিয়ে প্রভা
>>কমিউনিটি
স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকার সব কাজই যত্ন নিয়ে
করি : চুমকী
>>কমিউনিটির
সাথে একান্ত সাক্ষাতকারে চলচ্চিত্র নায়ক ফেরদৌসঃ আমাদের
চলচ্চিত্রের কিছু প্রযোজক পরিচালক খুব স্বার্থপর
>>কমিউনিটির
সাথে একান্ত সাক্ষাতকারে আব্দুল লতিফ সিদ্দিকীঃ যে পতাকার জন্য
লক্ষ মা-বোনরা ইজ্জত হারিয়েছেন, রাজাকারদের গাড়িতে সেই পতাকাই
উঠেছিল
>>কমিউনিটিকে
দেয়া সাক্ষাতকারে স্পিকারঃ দুর্যোগ থেকে হাওরবাসীকে বাঁচাতে
আলাদা
হাওর মন্ত্রণালয় গঠন করতে হবে
>>কমিউনিটিকে
অর্থমন্ত্রীঃ বিদ্যুৎ সংকটের কারনে বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে না
>>১৯৪৮ থেকেই ভাষা আন্দোলনের সূচনাঃ বিশিষ্ট ভাষা সৈনিক রওশন আলম
>>প্রবাসীদের
দেশের প্রতি গভীর টান চোখে
পড়ার মতঃ বিশিষ্ট চিত্রনির্মাতা তানভীর
মোকাম্মেল
[প্রথমপাতা] |