মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত
ওম নেতাদের সাথে সাক্ষৎ
করলেন মার্কিন কর্মকর্তা
কমিউনিটি রিপোর্ট ।। মে
৩, ২০১২ ।।
জনৈক মার্কিন কর্মকর্তা
সাবেক ওম শিনরিকিউ
ধর্মীয় গ্রুপের
দু'নেতার সাথে কথা
বলেছেন। এদেরকে জাপানের
আদালত মৃত্যুদন্ডাদেশ
দিয়েছে। তিনি তাদের কাছে
জানতে চান কেন তারা
রাসায়নিক এবং জৈব
অস্ত্র ব্যবহার করেছিলো।
মার্কিন নৌবাহিনীর
সাবেক সেক্রেটারি
রিচার্ড ড্যানজিগ
মার্কিন সরকারের
সন্ত্রাসবিরোধী এবং
নিরাপত্তা বিষয়ক একজন
উপদেষ্টা।
তিনি মঙ্গলবার টোকিওর
ডিটেনশন সেন্টারে
তোমোমাসা নাকাগাওয়া এবং
মাসামি ৎসুচিইয়া সাথে
সাক্ষাত করেন।
মৃত্যুদন্ডের অপেক্ষায়
থাকা এই দু'জন ১৯৯৫ সালে
টোকিওর সাবওয়েতে সারিন
গ্যাস প্রয়োগের সাথে
যুক্ত ছিলেন।
সন্ত্রাসীদের গ্রুপ
সম্পর্কে তথ্য সংগ্রহ
করে ভবিষ্যতে বিভিন্ন
সন্ত্রাসী ঘটনা প্রতিহত
করার কাজে ব্যবহার করতে
ড্যানজিগ ৪ বছর আগে
থেকেই ওম নেতাদের
সাক্ষাত নেয়া শুরু করেন।
ড্যানজিগ মনে করেন
সন্ত্রাসী গ্রুপটি
রাসায়নিক অস্ত্র
প্রস্তুতের ক্ষেত্রে
কোনটি সহজ এবং কোনটি
কঠিন ছিলো তা জানাটা
গুরুত্বপূর্ণ।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |