|   প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ 月曜日, 7月 27, 2026 15:24 |

 

ক্রেডিট কার্ড চুরি এবং প্রতারণার মাধ্যমে নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৫৪ বছর বয়সী বাংলাদেশি গ্রেপ্তার

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

টোকিওর সুমিদা ওয়ার্ডের একটি ক্যাবারে ক্লাবে অতিরিক্ত মদ্যপ এক পুরুষ গ্রাহকের কাছ থেকে ক্রেডিট কার্ড চুরি এবং তার কাছ থেকে প্রায় ১ লক্ষ ৮০ হাজার ইয়েন প্রতারণার অভিযোগে ৫৪ বছর বয়সী এক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

৫৪ বছর বয়সী বাংলাদেশী নাগরিক গনি এমডি ওসমান গত মে মাসে তার পরিচালিত ক্যাবারে ক্লাবে অতিরিক্ত মদ্যপ এক পুরুষ গ্রাহকের কাছ থেকে ক্রেডিট কার্ড চুরি এবং তার কাছ থেকে নগদ অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

টোকিও মেট্রোপলিটন পুলিশ বিভাগের মতে, সন্দেহভাজন গনি একটি চুরি করা ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রতারণামূলকভাবে ওই প্রতিষ্ঠানে ক্যাবারে ক্লাবের খরচ বাবদ প্রায় ১ লক্ষ ৮০ হাজার ইয়েন পরিশোধ করেন। ক্যাবারে ক্লাব হলো একটি জনপ্রিয় নৈশকালীন বিনোদন কেন্দ্র যেখানে আকর্ষণীয় নারী কর্মীরা (ক্যাবাজো) গ্রাহকদের পাশে বসে পানীয় ঢেলে দেন, গল্প করেন এবং হাসিখুশি সঙ্গ দেন।

ঘটনার চার দিন পর, ভুক্তভোগী তার ক্রেডিট কার্ড স্টেটমেন্টে অননুমোদিত লেনদেন দেখতে পান এবং কর্তৃপক্ষকে অবহিত করেন। যার ফলে অপরাধটি উদ্ঘাটিত হয়।

জিজ্ঞাসাবাদের সময় গনি অভিযোগগুলো অস্বীকার করে বলেন, "আমি সেরকম কিছুই করিনি।"

প্রতিবেদন অনুসারে, সন্দেহভাজন গনির মালিকানাধীন হোস্টেস ক্লাব সম্পর্কিত আর্থিক সমস্যা নিয়ে টোকিও মেট্রোপলিটন পুলিশ বিভাগ আরও ৩৫টি অভিযোগ পেয়েছে। এএনএন।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]