জাপানের বিভিন্ন স্থানে
সর্বনিম্ন তাপমাত্রা
রেকর্ড ছাড়িয়েছে

কমিউনিটি রিপোর্ট ।।
ফেব্রুয়ারি ৪, ২০১২ ।।
শুক্রবার সকালে
শৈত্যপ্রবাহের ফলে
জাপান শীতলতম সকাল
অতিবাহিত করে। তাপমাত্রা
বহুস্থানে অতীতের
ইতিহাসকে ছাড়িয়ে যায়।
কর্তৃপক্ষ বলছেন আবহাওয়া
বেশিরভাগ স্থানেই
পরিস্কার ছিলো। ৩৮টি
স্থানের সর্বনিম্ন
তাপমাত্রা সর্বকালের
ইতিহাসকে অতিক্রম করে
গেছে।
দক্ষিনের দ্বীপ কিউশুর
ওইতা প্রিফেকচারে
তাপমাত্রা হিমাঙ্কের
নীচে ১৪.৭ ডিগ্রি
সেলসিয়েসে নেমে যায়।
কুমামোতে প্রিফেকচারে
তাপমাত্রা হিমাঙ্কের
নীচে ১০.৬ ডিগ্রি
সেন্টিগ্রেড নেমে যায়।
প্রচান্ড ঠান্ডা
আবহাওয়ায় ওইতা
প্রিফেকচারের
তাপবিদ্যুত কেন্দ্র
বন্ধ হয়ে যায়।
প্ল্যান্ট কর্তৃপক্ষ
বলেছেন পাইপগুলো বরফে
জমে যায় এবং
টারবাইনগুলোকে সচল করার
কাজ চলছে।
জাপানের অন্যান্য
স্থানের মধ্যে মধ্য
জাপানের
নোবেইয়ামা-কোগেন এ
তাপমাত্রা দাঁড়ায়
মাইনাস ২৬ ডিগ্রি।
পশ্চিম জাপানের ওকাইয়ামা
প্রিফেকচারে তাপমাত্রা
মাইনাস ১৫.৫ ডিগ্রি
রেকর্ড করা হয়।
আবহাওয়া বিভাগ সূত্রে
বলা হয়েছে দেশের
বেশিরভাগ পর্যবেক্ষন
পয়েন্টেই তাপমাত্রা
শূণ্যের নীচে ছিলো।
রাজধানী টোকিওতে এদিন
তাপমাত্রা ছিলো মাইনাস
১ ডিগ্রি।
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |