প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ: নিষেধাজ্ঞা আরো কঠোর করছে জাপান

 

 

কমিউনিটি রিপোর্ট।। ফেব্রুয়ারী ১১, ২০১৬ ।।

বুধবার জাপান সরকার উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরো কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে, গত রোববার দেশটি দুরপাল্লার ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালালে টোকিও নিষেধাজ্ঞার চাপ আরো বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

জাপানের প্রধান মন্ত্রী পরিষদ সচিব ইয়োশিহিদে সুগা জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে এ কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী শিনজো আবে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান।

উত্তর কোরিয়ার রকেট উত্ক্ষেপণের প্রেক্ষিতে জাপান, আমেরিকা, দক্ষিণ কোরিয়া সহ অন্যান দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেশটির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে চাইছে। উত্তর কোরিয়া অবশ্য এটিকে "উপগ্রহ" বলে দাবি করেছে। উল্লেখ্য, জানুয়ারির ৬ তারিখ পিয়ংইয়াং তার চতুর্থ পারমানবিক পরীক্ষা চালায়। কিয়োদো।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]